ঢাকায় সফলভাবে শেষ হলো রাশিয়া এডুকেশন এক্সপো ২০২৬

ঢাকায় সফলভাবে শেষ হলো রাশিয়া এডুকেশন এক্সপো ২০২৬

দেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরাসরি তথ্য প্রদানের লক্ষ্যে আয়োজিত “রাশিয়া এডুকেশন এক্সপো ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। Russian Center for Education আয়োজিত এই দুই দিনব্যাপী এক্সপো গত ০১ ও ০২ মে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর খিলখেতের নিকুঞ্জ-২ এলাকায় (হাউস ১ ও ৩, রোড ২১/সি) অনুষ্ঠিত হয়।

এক্সপোতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। রাশিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং শিক্ষা বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ, টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রাশিয়া একটি সম্ভাবনাময় গন্তব্য, যেখানে তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। এক্সপোতে আগত শিক্ষার্থীরা সরাসরি কাউন্সেলিং সেবা গ্রহণ করে সন্তুষ্টি প্রকাশ করেন।

এছাড়াও, অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় গিফট ও ক্যাশব্যাক অফার রাখা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনেক শিক্ষার্থী এই এক্সপোর মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন বলে জানান।

আয়োজক Russian Center for Education জানায়, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে, যাতে দেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্পর্কে আরও বেশি করে জানতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167428