দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা
রাতভর বজ্রঝড়ের আতঙ্ক, আলো ফুটতেই কালবৈশাখীর বিপজ্জনক রূপ। দেশজুড়ে আবারও ভয়াবহ আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বজ্রপাত, দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড় মিলিয়ে পরিস্থিতি বিপজ্জনক রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
শুক্রবার (১ মে) দুপুর থেকে পরদিন শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়তে পারে-এমন আশঙ্কায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। রংপুর, সিলেট ও ময়মনসিংহসহ দেশের অধিকাংশ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
‘কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস: শুক্রবার দুপুর ১২টার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত’- শিরোনামে দেওয়া এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
তিনি লিখেছেন, আজ শুক্রবার (১লা মে) দুপুর ১২টার সময় পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167350