প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন, তদন্ত কমিটি
আজ শুক্রবার (১ মে) ভোর পাঁচটার দিকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবনে আগুনের ঘটনা ঘটেছে।
সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন
শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167315