ঈদের তিন নাটকের কাজ শেষ করলেন শিরতাজ জেবিন
অভি মঈনুদ্দীন ঃ গত ঈদে দুটি সাত পর্বেও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেন এই প্রজন্মেও মিষ্টি হাসির তরুন অভিনেত্রী শিরতাজ জেবিন। নাটক দুটি হচ্ছে মাসুদ সেজানের রচনা ও পরিচালনায নির্মিত ‘অডিও ফাঁস’ ও ‘ভিউ বাণিজ্য’।
এরইমধ্যে ‘দেনা পাওনা’ ধারাবাহিক নাটকটি প্রচার শেষ হলেও এই নাটকে শিরতাজের করা চরিত্র ‘নাবিলা’ এখনো রয়েছে দর্শকের মাঝে বেশ আলোচনায়। আগামী ঈদের জন্য স্পেশাল ‘দেনা পাওনা’ নির্মিত হবে। মে মাসের প্রথম সপ্তাহেই ‘দেনা পাওনা’র শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন শিরতাজ জেবিন।
এদিকে আগামী ঈদে প্রচারের জন্য পরপর তিনটি নাটকের কাজও শেষ করেছেন তিনি। নাটক তিনটি হচ্ছে তুহিন হোসেনের ‘শূণ্য’, জাকারিয়া শৌখিনের ‘মায়া পাখি’ ও নাজমুল হুদা ইমনের ‘কমেন্ট সেন্স’। তিনটি নাটকেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সহশিল্পী হিসেবে পেয়েছেন অপূর্ব, জোভান ও পলাশকে।
শিরতাজ জেবিন জানান, এই মুহুর্তে তার কাছে প্রতিদিনই অনেক স্ক্রিপ্ট আসছে। কিন্তু তিনি স্ক্রিপ্টগুলো সময় নিয়ে পড়ছেন এরপর তার নিজের অভিমত জানাচ্ছেন। গল্পের প্রতি, নিজের চরিত্রের প্রতি আপাতত ভীষণ মনোযোগ দিচ্ছেন। সে ক্ষেত্রে পরিচালক ও সহশিল্পীও ভীষণ গুরুত্বের সাথেও বিবেচনা করছেন তিনি।
শিরতাজ জেবিন বলেন,‘ বিশেষত দেনা পাওনা ধারাবাহিকে অভিনয় করার পর অভিনয়ের জন্য অনেক সাড়া পাচ্ছি। যদিও দেনা পাওনার প্রচার শেষ হয়েছে। কিন্তু ঈদে দেনা পাওনা’র ঈদ বিশেষ পর্ব প্রচারে আসবে। আর এরইমধ্যে তুহিন ভাই, শৌখিন ভাই এবং ইমন ভাইয়ের নির্দেশনায় তিনটি সুন্দর গল্পের নাটকে কাজ করেছি। প্রতিটি নাটকেই আমার চরিত্র খুউব গুরুত্বপূর্ণ এবং অন্যরকম। আশা করছি নাটকগুলো প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’
২০২৩ সালে শৌখিনের ‘সুইট কিস’ নাটকে অভিনয় করেই মূলত আলোচনায় আসেন শিরতাজ জেবিন। শৌখিনেরই ‘এক মুঠো প্রেম’ নাটকে অভিনয়ে তার অভিষেক। এরপর ‘গরুর মাংস টু’,‘ টিম ওয়েস্ট ইণ্ডিজ’,‘ মিশন চাঁদ’,‘ বিয়ে’,‘ বয়ফ্রেণ্ডের বিয়ে’,‘ ছেলেরা যেমন হয়’.‘ শারীরিক শিক্ষা’. ‘বকুলফুল’,‘ কবি সাবধান সামনে বিয়ে’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করে আলোচনায় আসেন শিরতাজ জেবিন। কিছুদিন আগে তিনি নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167256