একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কইরান ও ইউক্রেন যুদ্ধ ‘একই ধরনের সময়সূচিতে’ শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৯ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার টেলিফোন আলাপের পর সিএনএনকে তিনি এ কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প সিএনএনকে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কথোপকথনের পর ইরান ও ইউক্রেন যুদ্ধ ‘একই ধরনের সময়সূচিতে’ শেষ হতে পারে।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আমরা তুলনামূলক দ্রুত একটি সমাধানে পৌঁছাতে পারব। আমি আশা করি, আমরা এমন একটি ভালো সমাধান দেখতে চাই।’

এর আগে দেড় ঘণ্টার ফোনালাপে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে দীর্ঘ আলোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তারা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। ক্রেমলিনের একজন কর্মকর্তা জানান, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167143