পাবনার ভাঙ্গুড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ‘জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে’-এ বিষয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দু’দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে বিতর্কে অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় মমতাজ-মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও অষ্টমনিষা হাসিনা মোমেন বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সাবরিনা সুলতানা সীমু।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়-বিজিত দলের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অবঃ অধ্যাপক মাহবুব উল আলম বাবলু ও বিশিষ্ট ব্যবসায়ী একেএম হানিফ বাবলু।

প্রতিযোগিতায় মডারেটর-এর দায়িত্বপালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  শারমিন জাহান ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমিও। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মলয় কুমার দেবের পরিচালনায় বিজয়-বিজিত দলসহ অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরষ্কার প্রদান করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167128