বগুড়ায় ‘মাদক ডিলার’ আঁখি গ্রেফতার

বগুড়ায় ‘মাদক ডিলার’ আঁখি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টির আলোচিত ‘মাদক ডিলার’ আঁখি খাতুনকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা পুরান বগুড়া মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ গ্রাম হেরোইন ও ৯ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। সে চকসুত্রাপুর হাড্ডিপট্টির সাজেদুর রহমার নুরের স্ত্রী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167108