মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানিখাতে ৪ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে সরকার : অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানিখাতে ৪ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে জানিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানিখাতে ৪ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে সরকার।

আজ বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির কঠিন সময়ে সব ক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার, তবে ব্যবসা সহজ করতে আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হবে। ব্যবসার ক্ষেত্রে সব বাধা দূর করা হবে।

বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি খাতে ৪ বিলিয়ন ডলার বেশি খরচ করেছে সরকার। মুক্তবাজার অর্থনীতির ধারণাতেই সরকার পরিচালিত হবে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ব্যক্তিখাতের উন্নয়নের মাধ্যমেই অর্থনীতিকে টেনে তোলা হবে। যেকোনো সম্ভাবনাময় রফতানি খাতকেই তৈরি পোশাক শিল্পের মতো সরকারি সহায়তা দেবে সরকার।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167008