সংসদে অসুস্থ হয়ে পড়লেন সংসদ সদস্য, খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী 

সংসদে অসুস্থ হয়ে পড়লেন সংসদ সদস্য, খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী 

জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশনের ২৪তম বৈঠক চলাকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার অসুস্থ হয়ে পড়েন।

আজ বুধবার (২৯ এপ্রিল) জোহরের নামাজের কিছুক্ষণ আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য রাখার সময় এই ঘটনা ঘটে।এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ কিছুক্ষণের জন্য অধিবেশন স্থগিত করে অসুস্থ সংসদ সদস্যকে চিকিৎসার জন্য সংসদের চিকিৎসককে ডেকে পাঠান। কিছুক্ষণের মধ্যেই পুনরায় শুরু হয় অধিবেশনের কার্যক্রম।

এদিকে সংসদ অধিবেশনের জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন। এসময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/167003