পশ্চিমবঙ্গে নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ আজ, মমতার প্রতিপক্ষ যিনি

পশ্চিমবঙ্গে নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ আজ, মমতার প্রতিপক্ষ যিনি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ পর্বে যে আসনটির দিকে সবার নজর থাকবে, তা হল কলকাতার ভবানীপুর।এই এলাকাতেই মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর বাড়ি। তিনি এবারও লড়ছেন এই আসন থেকে।

তবে এবারের ভোটযুদ্ধ ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ মমতা ব্যানার্জীর ‘ঘরের মাঠে’ এবারে তার মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মি. অধিকারী অবশ্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকেও প্রার্থী হয়েছেন।

গত বিধানসভা নির্বাচনে, ২০২১ সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেও মুখোমুখি হয়েছিলেন এই দুই হেভিওয়েট। সেবার ওই আসনে পরাজিত হয়েছিলেন মিজ. ব্যানার্জী।

এবারের নির্বাচনে তারই যেন পুণরাবৃত্তি হচ্ছে কলকাতার ভবানীপুরে। দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ পর্বে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমানে ভোট নেওয়া চলছে। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে সচেষ্ট কমিশন। তার জন্য একাধিক পদক্ষেপ আগে থেকে নেওয়া হয়েছে।

দ্বিতীয় দফায় ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে একদিকে যেমন পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে তেমনই কেন্দ্রীয় বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো। জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, পুলিশের তল্লাশি অভিযান চলছে। অশান্তির অভিযোগে ধরপাকড়ও চলছে। এদিকে, দ্বিতীয় ও শেষ দফা ভোট গ্রহণের আগে নদীয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা থেকে অশান্তির অভিযোগ উঠেছে। ভোটের দিন যাতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা না দেখা দেয় সে জন্য কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166978