দিনাজপুরের বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা

দিনাজপুরের বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, বিভিন্ন অনিয়ম ও কাঙ্খিত সেবা না দেওয়ার অভিযোগে ২০০৯ এর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৪ ও ২৫ ধারা মোতাবেক ডক্টরস ক্লিনিককে ৩০ হাজার, সেফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০হাজার এবং আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলামসহ বীরগঞ্জ পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166960