চাঁপাইনবাবগঞ্জে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে সুমাইয়া আক্তার জামিলা (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের রিপন আলী ওরফে রিমনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির উঠানে খাটে শোয়ানো অবস্থায় মরদেহটি দেখতে পায়। এ সময় মরদেহের বাম চোয়ালের নিচে সামান্য ছিলে যাওয়া ও গলার উপরিভাগে ফোলার চিহ্ন ছিল। ওই সময় বাড়িতে মৃতের স্বামী বা কাউকে পাওয়া যায়নি। মেয়ের শয়নকক্ষের দরজাও খোলা ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে মৃতের পরিবারের অভিযোগ, জামিলাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করেছে। এ মর্মে গৃহবধুূ মা রুনা খাতুন শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মেয়েটি গত সোমবার রাতে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে। এরপর রাতে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমোতে যায়।
পুলিশ জানায়,মঙ্গলবার সকাল ৬টার দিকে জামিলার শ্বশুর একই গ্রামে গৃহবধূর বাবার বাড়ি থেকে জামিলার মাকে মৃত্যু সংবাদ দিয়ে ডেকে নিয়ে আসে। মেয়ের মা মেয়েকে উঠানে শোয়ানো দেখেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ন কবির বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলেই ঘটনাটি হত্য্ ানা আত্মহত্যা তা বলা যাবে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166959