বগুড়ার আদমদীঘিতে জামায়াতের নির্বাচনি কর্মীদের মিলনমেলা

বগুড়ার আদমদীঘিতে জামায়াতের নির্বাচনি কর্মীদের মিলনমেলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার কাজে অংশ নেয়া কর্মীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পরাজিত হয়েছি বলে আমরা থেমে থাকব না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি ইউনিয়নে আমরা অংশ নিতে চাই। বিজয়ের লক্ষ্যে আমরা এখন থেকে কাজ করে যাব। দেশ ও দেশের মানুষের কল্যাণে আমরা আমৃত্যু কাজ করে যেতে চাই।

মিলন মেলায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, নায়েবে আমির ইউনুছ আলী, নসরৎপুর ইউনিয়ন জামায়াত আমির এমদাদুল হক, আদমদীঘি সদর ইউনিয়ন আমির ইদ্রিস আলী প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166948