উজ্জ্বল খানের কিয়েটিভ ডিরেকশনে অবন্তী সিঁথির গান
অভি মঈনুদ্দীন ঃ অবন্তী সিঁথি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের ভীষণ মিষ্টি আর সুরেলা কন্ঠের একজন সঙ্গীতশিল্পী, যিনি কিছুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষনায় শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কারের জন্য চুড়ান্ত হয়েছেন। যদিও এখনো সেই পুরস্কার প্রদানের কোনো নির্ধারিত দিন তারিখ চুড়ান্ত হয়নি। তবে অবন্তী সিঁিথর খুউব ইচ্ছে জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা লণ্ডন থেকে এসে সরাসরি গ্রহন করতে।
সিঁথি জানেনা তার ভাগ্যে আছে। তবে সিঁথি জানে, চাঁদে থাকে জোছনা। আর তাই ‘চাঁদে থাকে জোছনা’ শিরোনামের একটি গানে কন্ঠও দিয়েছিলেন তিনি বেশকিছু দিন আগে। গানটি চারদিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ, মিউজিক করেছেন রেজওয়ান শেখ। গানটির নান্দনিক মিউজিক ভিডিও নির্মাণে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন উজ্জ্বল খান। মিষ্টি কথার ও সুরের এই গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান অবন্তী সিঁথি।
লণ্ডন থেকে হোয়াটসআপে অবন্তী সিঁথি বলেন,‘ গানটিতে ঠিক কবে ভয়েজ দিয়েছিলাম মনে নেই, তবে গানের কথা ও সুর আমার ভীষণ ভালোলেগেছিলো। গানটি প্রকাশের পর নিজেও বেশ কয়েকবার শুনেছি, নিজের গানতো নিজের কাছে ভালোলাগবেই, শ্রোতাদেরও ভালোলাগছে দেখে শান্তি লাগছে। দেশে নেই, তারপরও জমে থাকা গানগুলো যখন হঠাৎ হঠাৎ প্রকাশ পায় তখন বেশ ভালোলাগে। ধন্যবাদ এই গানের গীতিকার, সুরকার’সহ এই গানের নেপথ্যে যারা কাজ করেছেন তাদের প্রত্যেককে।’
‘চাঁদে থাকে জোছনা’র গানের মিউজিক ভিডিওর ক্রিয়েটিভ ডিরেক্টর উজ্জ্বল খান বলেন,‘ একটা গানের কথা ও সুরের উপর নির্ভর করে গানের মিউজিক ভিডিও কেমন হবে। সেদিক বিচেনায় গানের মিউজিকি ভিডিওটিতে নিজের ক্রিয়েটিভিটিটা দেখানোর চেষ্টা করেছি। শ্রোতা দর্শকের ভালোলাগছে-এটাই প্রাপ্তি। ধন্যবাদ মোঃ জালাল আহমেদ’কে মিউজিক ভিডিওটি পরিচালনা করার জন্য।’
উল্লেখ্য, অবন্তী সিঁথি ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সিলেটের মেজর টিলার ছেলে অমিত দে’কে বিয়ে করেন। চলতি বছরের ১১ ফ্রেবুয়ারি সিঁথি কন্যা সন্তানের মা হন, নাম রেখেছেন অনুশ্রী। উল্লেখ্য, সুড়ঙ্গ’ সিনেমার ‘গোটা পৃথিবীতে খুঁজো’ গানের জন্য সিঁথি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য চুড়ান্ত হয়েছেন। তার কন্ঠের জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘রূপকথার জগতে’,‘ রাগ কমলে ফোন করিস’,‘ এতো প্রেম এতো মায়া’, ‘তুমি কী আমার বন্ধু হবে’,‘ আমার হয়ে থেকো’ ইত্যাদি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166942