নাটোরে বাড়িতে ঢুকে ইউপি মেম্বর ও ভাইকে কুপিয়ে জখম
নাটোর প্রতিনিধি: নাটোরে বাড়িতে ঢুকে এক ইউপি সদস্য ও তার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরিবার জানায়, নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোািষত আওয়ামী লীগ কর্মী শরিকুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলাম দবিরের মোড় এলাকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাসায় ঢুকে শরিফুল মেম্বরকে কুপিয়ে ও তার ভাইকে পিটিয়ে আহত করে। আত্মরক্ষায় শফিকুল আহত অবস্থায় বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর শরিফুল মেম্বারকে ভর্তি করা হয় ২৫০ শয্যার নাটোর জেনারেল হাসপাতালে।
আহত শরিফুল মেম্বার জানান, ৫/৬ জন সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকার করায় এই হামলা চালানো হয়। আহত শরিফুল কাঁঠালবাড়িয়া এলাকার হোসেন আলীর ছেলে। নাটোর থানার ওসি মুনছুর রহমান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166941