সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

গতকাল সোমবার(২৭ এপ্রিল)  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’-এর ধারা ১১(১) অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য হিসেবে তার মেয়াদ হবে চার বছর। দায়িত্ব গ্রহণের আগে তাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। উপাচার্য হিসেবে তিনি সংশ্লিষ্ট আইনে নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।

এতে আরো বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ তার যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166886