নীলফামারীর ডিমলায় ট্রাকের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থী নিহত

নীলফামারীর ডিমলায় ট্রাকের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থী নিহত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ট্রাকের ধাক্কায় আরবি আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা সদর ইউনিয়নের ডিমলা-রংপুর পাকা সড়কের সরদার হাট চৌপতি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আরবি সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা বগুড়াপাড়া গ্রামের আমিনুর রহমানের মেয়ে এবং ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আরবি নিজ বাড়ি থেকে সাইকেলযোগে ডিমলা সদরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সরদার হাট চৌপতি এলাকায় পৌঁছালে একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মানিক মিয়ার চালিত একটি ট্রাক পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হন আরবি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166800