বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনকারীর কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক সেবনকারীর কারাদন্ড

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমান আদালত মাদকসেবী জোয়ার আলী (৩০)কে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। গণিত ভীতি সহজে কাটানোর উপায় রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম পুলিশ ফোর্সসহ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে শ্রীপুর এলাকায় অভিযান চালান। এ সময় নির্জন একটি স্থানে মাদক সেবনকালে উপজেলা শ্রীপুর গ্রামের মৃত আছাদ আলীর  ছেলে জেয়ার আলী (৩০) কে আটক করে উক্ত দন্ড প্রদান করেন।

থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামিকে গণিত ভীতি সহজে কাটানোর উপায় রাতেই বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166750