ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন
ময়মনসিংহে জমি নিয়ে পুর্ব বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 
 
মৃত্যুদণ্ডরা প্রাপ্তরা হলো- নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়া এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলো সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুন।
 
আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের উপস্থিতিতে এ আদেশ দেন।
 
মামলার বিবরনে জানা যায়, জেলার ফুলপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে দণ্ডপ্রাপ্তরা পুর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কৃষক আশ্রাব আলীকে হত্যা করে। পরদিন নিহত আশ্রাব আলীর ছেলে জুলহাস ছয়জনকে আসামী করে ফুলপুর থানায় মামলা করে। 
 
মামলায় তদন্ত, ১৫ জন সাক্ষির সাক্ষ্যগ্রহন, জেরা আইনজীবীদের যুক্তি তর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়াকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড, সেইসাথে অভিযুক্ত সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডএবং অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রদান করেন।
 
মামালায় রাস্ট্রপক্ষ ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ আকরাম হোসেন ও এ.এইচ.এম. খালেকুজ্জামান মামলা পরিচালনা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166702