বগুড়ায় বেদে শাকিল হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোটার : বগুড়া গাবতলীতে বেদে শাকিল (২৫) হত্যা মামলার হাজতি আসামি বিশু মিয়ার (৪৫) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। সে গাবতলী উপজেলার প্রথমারছেও গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। আজ রোববার (২৬ এপ্রিল) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজান কবির ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, ঢাকার সাভার থানার অমরপুরের (পোড়াবাড়ি) বেদে বিপ্লব মিয়ার ছেলে শাকিলসহ ২২টি পরিবারের একটি বহর গাবতলী উপজেলার নারুয়ামালার হেলাল চেয়ারম্যানের ইটভার ফাঁকা জায়গায় তাবুর মাধ্যমে অস্থায়ী বসত গড়ে তোলে। গত ১০ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে রাসেদ নামের এক আসামি শাকিলের তাবুতে উঁকি মেরে হাত ঢুকিয়ে দিলে শাকিল ও তার মা হানা বেগম তাকে ধরে আটক করে রাখেন।
পরের দিন সকালে হেলাল চেয়ারম্যানের বিচার করার কথা থাকলেও সকালে ওই আসামি ভিমু মিয়াসহ আটককৃত রাশেদকে মুক্ত করে আনার জন্য হামলা চালিয়ে আসামি বিশু মিয়া বেদে শাকিলের বুকে ছুরিকাঘাত করলে শাকিল মারা যায়। নিহত শাকিলের ভাই রাকিব বাদি হয়ে ওই আসামিসহ ৯ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাতজন উল্লেখ করে গাবতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. নাজমুল হুদা পপন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166656