ফ্রি মোবাইল সার্ভিসিং করে দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, যেভাবে সেবা পাবেন

ফ্রি মোবাইল সার্ভিসিং করে দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, যেভাবে সেবা পাবেন

দেশের তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে এবং সেবাধর্মী কাজের অংশ হিসেবে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’ শুরু করেছে বিনামূল্যে মোবাইল সার্ভিসিং কার্যক্রম। সাধারণ মানুষের নিত্যব্যবহার্য এই প্রযুক্তিপণ্যের ছোটখাটো সমস্যাগুলো সমাধান করে দিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে এই বিশেষ সেবা প্রদান করা হচ্ছে।

ফ্রি মোবাইল সার্ভিসিং সেবা দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। অলাভজনক এই প্রতিষ্ঠানটি থেকে ফ্রি সার্ভিসিংটি পেতে একটি গুগল ফর্ম পূরণ করতে হবে। 

আস সুন্নাহ ফাউন্ডেশনের ফ্রি মোবাইল সার্ভিসিং-এর গুগল ফর্মে বলা হয়েছে, আপনার শখের মোবাইল কি বেশ কিছুদিন ধরে চেক করানো হচ্ছে না? আমাদের ৩ মাস মেয়াদী ‘মোবাইল রিপেয়ার ট্রেনিং’ কোর্সের সমাপনী উপলক্ষে আমরা আয়োজন করেছি ‘ফ্রি মোবাইল সার্ভিসিং ক্যাম্প’!
আমাদের দক্ষ টেকনিশিয়ানরা আপনার মোবাইল সার্ভিসিং করবে। আর পুরো বিষয়টি সরাসরি পরিচালনা করবেন ফাউন্ডেশনের অভিজ্ঞ মেন্টররা। 

আপনার মোবাইলের ফ্রি সার্ভিসিং নিশ্চিত করতে একটি গুগল ফর্মটি পূরণ করতে হবে। গুগল ফর্মটি দেখুন এখানে

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166632