বগুড়ার শিবগঞ্জে বাড়িতে ডাকাত দলের হানা

বগুড়ার শিবগঞ্জে বাড়িতে ডাকাত দলের হানা

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে গভীররাতে এক বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে মারপিট করে টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে গেছে। ডাকাতদের মারপিটে বাসনা রানী (৫৫) ও  আলপনা রানী (৫৮) নামে দুই বৃদ্ধা আহত হয়েছেন । তারা বর্তমানে বগুড়া শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত গভীররাতে উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সূভোজিৎ এর বাড়িতে।

জানা যায়, সুভোজিৎ পড়ালেখার জন্য বগুড়া শহরে থাকেন। বাড়িতে থাকতেন তার মা বাসনা রানী ও মাসি আলপনা রানী। এই সুযোগে ৭ থেকে ৮ জন যুবক অপরিচিত লোক বাড়ির জানালার গ্রিল কেটে বাড়ির ভিতর ঢোকে এবং ওই দুই ব্দ্ধৃ নারীকে হাত-পা বেঁধে বেদম মারপিট করে আহত করে।

এরপর বাড়িতে থাকা এক লাখ টাকা ও সাত ভরি সোনার গহনাসহ কাপড় চোপড় লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৬ থেকে ১৭ লাখ টাকা। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন জানান, তিনি ও সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166612