ঝালকাঠিতে ইটবহনকারি টমটম উল্টে হেলাপার নিহত
ঝালকাঠির রাজাপুরে ইটবহনকারি ট্রলির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে হেলাপার তানভির নিহত হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) সকালে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের উপজেলার গালুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভির ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামের বাসিন্দা। সে ঝালকাঠির এআরএম ব্রিকফিল্ডের ইটবহনকারি ট্রলির হেলপারের কাজ করত।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে এআরএম ব্রিকফিল্ড থেকে চারটি ট্রলিতে ইট নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। পথে রাজাপুরের গালুয়া এলাকায় একটি গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পরে যায়।
রাজাপুর থানার ওসি সুজন বিশ^স বিষয়টি নিশ্চিত করে জানান অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।