চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত মোয়াজ্জেমা খাতুনের(৪৫) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার আবুল কালামের স্ত্রী।

ইউপি চেয়ারম্যান একেএম মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় ওই নারী গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166535