দিনাজপুরের বিরলে আ‘লীগ নেতা আ.সাত্তার গ্রেফতার
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে কর্মকান্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারকে(৪২) গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কের কাঞ্চন মোড় এলাকা থেকে বিরল থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ জানায়, আব্দুস সাত্তার একাধিক মামলার পলাতক আসামি। সে উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের দামাইল সেনিয়াপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে এবং আওয়ামী লীগের কাঞ্চন মোড় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166524