বাসায় খাট থেকে পড়ে ১১ মাসের শিশুর মৃত্যু

বাসায় খাট থেকে পড়ে ১১ মাসের শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল শহরের এক বাসায় খাট থেকে পড়ে নুসরাত নামে ১১ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চারআনি পাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় ৬ মাস ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন কামরুন্নাহার নামে এক নারী। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তিনি ১১ মাসের কন্যা সন্তান ও তার মাকে নিয়ে ওই বাসায় থাকেন। শনিবার সকালে কামরুন্নাহার নিজের শিশু সন্তান নুসরাতকে খিচুড়ি খাওয়ানোর পর খাটে শুইয়ে রেখে পানি আনার জন্যে রান্নাঘরে যান। এ সময়ের মধ্যে শিশুটি খাট থেকে পাকা মেঝেতে পড়ে গিয়ে নিস্তেজ হয়ে পড়ে।

পরে দ্রুত তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নান্দাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পরিবারে পক্ষ কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166492