দিনাজপুরের ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনা চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ঘোড়াঘাট (দিনাজপুর) দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে ব্রি-ধান ৮৮ জাতের ধান কর্তন এবং পতিত জমিতে তাল ও সজিনা ডাঁটার চারা রোপণের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন এমপি।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ওসমান পুরহিলি মোড় এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাটের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ধান কর্তন এবং তাল ও সজিনা চারা রোপণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ব্রি-ধান ৮৮ একটি উচ্চ ফলনশীল জাত। এ বছর ঘোড়াঘাটে প্রায় ৯ হাজার ১শ’ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166384