যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩ অফিস সহায়ক নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা

যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩ অফিস সহায়ক নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা

যুব উন্নয়ন অধিদপ্তরে ‘অফিস সহায়ক’ পদে ১০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ২ এপ্রিল আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ১ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। আবেদন ফি ৫৬ টাকা।

প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদপ্তর

চাকরির বিবরণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১০৩

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়স:  ১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল

৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে যুব উন্নয়ন অধিদপ্তর আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ২ এপ্রিল ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১ মে ২০২৬, বিকেল ৫টা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166348