বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী
জাতীয় সংসদে সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ সহজ করতে বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণ চলছে, যা জুনে উদ্বোধনের প্রস্তুতি রয়েছে।
রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন-এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই প্রকল্প চালু হলে ঢাকা-বগুড়া রুটে প্রায় ১২০ কিলোমিটার দূরত্ব ও ২ ঘণ্টা যাত্রাসময় কমবে।
২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ অনুমোদিত প্রকল্পটি প্রথমে বাংলাদেশ ও ভারতের ঋণে বাস্তবায়নের কথা ছিল। প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫,৫৭৯ কোটি টাকা, যার বড় অংশ ঋণ দেওয়ার কথা ছিল ভারতের। তবে নকশা ও পরামর্শক নিয়োগে দেরি হওয়ায় কাজ পিছিয়ে যায় এবং পরবর্তীতে ভারত অর্থায়ন থেকে সরে দাঁড়ায়।
বর্তমানে বাংলাদেশ রেলওয়ে নতুন করে প্রায় ১০,৩৯১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়িত হলে অর্ধশতাধিক ট্রেন চলাচল সম্ভব হবে এবং উত্তরবঙ্গের ৮ জেলার মানুষ, কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166289