গুমের সঙ্গে জড়িত অনেকে এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে: ব্যারিস্টার আরমান
বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় গুমের বিচার, ছাত্ররাজনীতি ও জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা—এই তিনটি বিষয় গুরুত্ব পায়।
জামায়াতে ইসলামীর এমপি মীর আহমাদ বিন কাসেম (আরমান) গুমের শিকার ব্যক্তিদের বিচার দাবি করে বলেন, জড়িত অনেকেই এখনো দায়িত্বে রয়েছেন। তিনি গুমের শিকার পরিবারগুলোর স্বীকৃতি, আর্থিক নিরাপত্তা এবং একটি স্বাধীন গুম ও মানবাধিকার কমিশন গঠনের দাবি জানান।
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) বর্তমান ছাত্ররাজনীতিতে সহিংসতার সমালোচনা করে সুস্থ ধারার চর্চার আহ্বান জানান। তিনি নির্বাচনে অর্থের প্রভাব নিয়ে প্রশ্ন তুলে ইসলামী ব্যাংকের লেনদেন তদন্তের দাবি করেন।
অন্যদিকে, জামায়াতের এমপি মো. আবদুল ওয়ারেছ জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানান—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এবং আবদুল হামিদ খান ভাসানী—এর অবদান স্মরণ করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক আন্দোলনের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান এবং বিএনপির সমালোচনা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166287