সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকায় লোডশেডিং পরীক্ষামূলকভাবে চালু করার ঘোষণার পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় সংসদকেও লোড শেডিংয়ের আওতায় আনার প্রস্তাব করেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন চালাতে সমস্যার কথা বলা হলে তিনি বলেন, ‘আমি সংসদ ভবন বলেছি। সংসদের অধিবেশন আমি বলিনি।
তিনি বলেন, ‘খনিজসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যে প্রস্তাবটা এ সংসদে এনেছেন—ঢাকায় লোড ম্যানেজমেন্টের ব্যাপারে। আমি বলব যে মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু করা হয়। সংসদ যেন এর বাইরে না থাকে।
এর আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে ঢাকায় সেদিন লোডশেডিংয়ের সিদ্ধান্তের কথা জানান।