বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের পাঁচ বছরের কারাদন্ড

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের পাঁচ বছরের কারাদন্ড

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে অভিযুক্ত মাদকদ্রব্য বুফেনর এ্যাম্পলকারবারি মামুন হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সে বগুড়া শহরের নারুলী মধ্যপড়ার আমিনুল হকের ছেলে। 

সাজাপ্রাপ্ত আসামি জামিনে গিয়ে পলাতক আছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ার আদেশ দেওয়া হয়েছে এবং গ্রেফতারের পর হতে তার সাজা কার্যকর হবে। গত বুধবার বগুড়ার স্পেশাল দায়রা জজ মো. আয়েজ উদ্দিন এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বিগত ২০১৯ সালের ২ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া নারুলী পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ডিউটিকরাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে নারুলী মধ্যপাড়ার রেললাইনের সামনে শাহিনের মুদির দোকানের সামনে থেকে আসামি মামুন হোসেনকে গ্রেফতার করে এবং তার হেফাজতে থাকা নেশাজাতীয় মাদকদ্রব্য ভারতীয় ৫০ পিস বুফেনর এ্যাম্পল ইনজেক্শন উদ্ধারসহ জব্দ করে। 

গ্রেফতারকৃত ওই আসামি ও জব্দকৃত বুফেনর এ্যাম্পলসহ বগুড়া সদর থানায় সোপার্দ করে পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি এড. হারুনুর রশীদ এবং আসামি পক্ষে এড. শিপন আলী।

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166245