সিলেট সীমান্তে ৫০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সিলেট সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, লাফার্জ, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা, ডিবিরহাওর বিওপি এ অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমান ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকলেট এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয়।
জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫০ লাখ ৩৬ হাজার ৪০ টাকা।
এ ব্যাপারে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, জব্দ করা এসব মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166217