গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে ঢাবির হলে শিবির ও ছাত্রদলের উত্তেজনা

গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে ঢাবির হলে শিবির ও ছাত্রদলের উত্তেজনা

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে উত্তেজনাও বিতর্কে জড়িয়েছে হল ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

আজ বুধবার  (২২ এপ্রিল ) সন্ধ্যায় বিজয় একাত্তর হল অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এতে হল ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বাক বিতন্ডা উত্তেজনা দেখা যায় ছাত্রশিবিরের কর্মীদের।

জানা যায়, বিজয় একাত্তর হল সংসদের দেয়ালে ছাত্রদল কর্তৃক 'গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান' লেখা হয়। এর প্রেক্ষিতে একজন শিবির নেতা এবং সংসদের পাঠকক্ষ সম্পাদক ছাত্রদলের এক কর্মী কে "এটা কোন কুত্তার বাচ্চায় লিখেছে" বলে জিজ্ঞাসা করায় উত্তপ্ত পরিবেশ তৈরি করে। এর প্রতিবাদে বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য সচিব সাকিব বিশ্বাস কর্তৃক একটি মিছিল বের করলে তাদেরকে ভূয়া ভুয়া বলে স্লোগান দেন কিছু শিক্ষার্থী। এতে দুই পক্ষ মুখোমুখী অবস্থান নেয়। সাকিব বিশ্বাস বলেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক কর্তৃক হলের শিক্ষার্থী ও একজন ছাত্রদল কর্মীর সাথে অসাদাচরণ ও ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166129