বগুড়ার শেরপুরে পল্লীতে আগুনে মৃৎশিল্প শ্রমিকের বাড়ি পুড়ে ছাই

বগুড়ার শেরপুরে পল্লীতে আগুনে মৃৎশিল্প শ্রমিকের বাড়ি পুড়ে ছাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরের পল্লীতে আগুন লেগে একটি বাড়ি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে, এতে সর্বস্ব হারিয়েছেন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি সুঘাট ইউনিয়নের চকঘিনাই গ্রামের মুসা মন্ডলের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চকঘিনাই গ্রামের আমিনুল ইসলাম প্রতিদিনের মত বাড়ির সবাইকে নিয়ে পাশের কল্যানী গ্রামে মৃৎ শিল্পের কাজ করতে যান। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে তার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ছুটে গিয়ে দেখেন তার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মচারিরা পৌছার আগেই এলাকবাসি আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনার খবর পেয়ে সুঘাট ইউনয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব ঘটনাস্থল পরিদর্শন করেন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে।

সুঘাট ইউনয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব জনান, মৃৎশিল্পর শ্রমিক আমিনুল ইসলাম গরিব মানুষ। তার বসতবাড়ি পুড়ে নি:স্ব হয়ে গেছেন। আমি ব্যক্তিগত ভাবে কিছু সহযোগিতা করেছি। এছাড়াও সংসদ সদস্যের ছেলে আসিফ সিরাজ রব্বানী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166123