বগুড়ার আদমদীঘিতে একজন গ্রেফতার 

বগুড়ার আদমদীঘিতে একজন গ্রেফতার 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলায় আদম আলী (১৮) নামের এক ব্যক্তিকে আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে গ্রেফতার করেছে পুলিশ।

সে উপজেলার চাাঁপাপুর ইউনিয়নের বনতইর প্রামানিকপাড়ার শফির উদ্দিনের ছেলে। গতকাল সোমবার রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, আদম আলীর বিরুদ্ধে ব্যাংক চেক প্রত্যাখ্যান জিআর মামলায় আদালত সাজা প্রদান করে। সে দীর্ঘদিন পলাতক ছিল। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি আদম আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166007