বগুড়ার শেরপুরে ১০টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত
শেরপুর (বগুড়া) প্রতিনিথি : শেরপুর উপজেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মোট ১০টি কেন্দ্রে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৪ হাজার ১৪১ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২ হাজার ২৬৮ ও ছাত্রী ১ হাজার ৭৯৮। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪১ ছাত্র ও ৩৪ ছাত্রী। পরীক্ষা কার্যক্রম তদারকির অংশ হিসেবে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকল কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166004