বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে জামায়াতের অভিনন্দন
বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বগুড়া জেলা জামায়াত। বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার এবং জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, দীর্ঘ দিনের দাবি ও সময়ের প্রয়োজন বিবেচনায় গৃহীত এই সিদ্ধান্ত বগুড়াবাসীর প্রত্যাশার যথার্থ প্রতিফলন।
বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক যাত্রা উত্তরাঞ্চলের সমন্বিত উন্নয়ন ও বিকেন্দ্রীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। নেতৃদ্বয় আরও বলেন, সিটি কর্পোরেশন ঘোষণার ফলে বগুড়া শহরকে কেন্দ্র করে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
এর ইতিবাচক প্রভাব আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও প্রতিফলিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বগুড়ার সন্তান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ২০ এপ্রিল সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত ও আশাবাদী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/166003