বগুড়ার হাড্ডিপট্টিতে যুবক ছুরিকাহত
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মাদকস্পট বলে পরিচিত চকসুত্রাপুর হাড্ডিপটিতে শাহজালাল (৩০) নামে এক যুবককে ছুরিকাহত করা হয়েছে। গতকাল সোমবার রাতে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
বগুড়া সদর থানার ওসি মো: ইব্রাহীম আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ববিরোধের জের ধরে সন্ত্রাসীরা শাহজালালকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে। তবে এঘটনায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করেনি। আহত শাহজালাল শহরের চকসুত্রাপুরের বাসিন্দা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165993