জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।

বৈঠকে সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করে।

 

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165978