যুবশক্তির পদ ছাড়লেন ডা. জাহিদুল

যুবশক্তির পদ ছাড়লেন ডা. জাহিদুল

সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম। গতকাল সোমবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি পদ ছাড়ার ঘোষণা দেন।

 
 

এর আগে গত বছরের মে মাসে যুবশক্তির আত্মপ্রকাশ ঘটে। এর প্রথম আহ্বায়ক কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পান জাহেদুল ইসলাম।

সংগঠন সূত্রে জানা গেছে, সোমবার রাতে যুবশক্তির একটি সাধারণ সভা হয়। এ সভার পরই জাহেদুল ফেসবুকে পোস্টটি দেন বলে জানা গেছে।  

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165958