চুক্তি না হলে আবার যুদ্ধ: ট্রাম্প

চুক্তি না হলে আবার যুদ্ধ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুনির্দিষ্ট চুক্তি না হলে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। তিনি ইঙ্গিত দেন, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যার মধ্যে সমঝোতা না হলে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে।

ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা খুব বেশি দেখছেন না এবং তিনি কোনো “খারাপ চুক্তি” করতে তাড়াহুড়ো করবেন না। তবে চুক্তি না হলে সংঘাত ফের শুরু হবে বলেও স্পষ্ট ইঙ্গিত দেন।

এদিকে ফক্স নিউজকে দেওয়া আরেক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে ‘আজই’ চুক্তি স্বাক্ষর হতে পারে এবং সেটি পাকিস্তানের ইসলামাবাদে হতে পারে। একই সঙ্গে তিনি জানান, আলোচনার জন্য জেডি ভ্যান্স ও মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছে।

তবে এই দাবি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। মার্কিন সূত্র বলছে, জেডি ভ্যান্স বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন, ইসলামাবাদ সফরে যাননি। ফলে আলোচনার বাস্তব অগ্রগতি, চুক্তির সম্ভাবনা এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ—সবকিছু নিয়েই অনিশ্চয়তা রয়ে গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165894