পহেলা বৈশাখ থেকে এক সপ্তাহ স্টেজ শো’তে ব্যস্ত মিতালী
অভি মঈনুদ্দীন ঃ সিলেটের এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিব্যানী দাস মিতালী এই সময়ে স্টেজ শো’তে তুমুল ব্যস্ত সময় পার করছেন। গত পহেলা বেশাখের দিন থেকে তিনি টানা প্রায় প্রতিদিনই সিলেট শহর ও তার আশেপাশের এলকাতে স্টেজ শো’তে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পহেলা বৈশাখের দিন সিলেটের দক্ষিণ সুরমা সরকারী কলেজ, এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ, নাজিমগড় রিসোর্টে সঙ্গীত পরিবেশন করেন। এরপর ১৫ এপ্রিল গ্র্যাণ্ড সিলেটে, ১৬ এপ্রিল বাগবাড়িতে, ১৭ এপ্রিল লামাবাজারে, ১৮ এপ্রিল তালতলাতে, ২০ এপ্রিল মীরাবাজারে স্টেজ শোতে পারফর্ম করেন মিতালী। ২২ এপ্রিল তিনি শহরের আম্বরখানাতে একটি স্টেজ শোতে পারফর্ম করবেন বলে জানালেন। এছাড়াও আগামী ২ মে শেরপরের একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন মিতালী।
সিলেট ও তার আশেপাশের এলাকায় একজন সঙ্গীতশিল্পী হিসেবে মিতালী তুমুল জনপ্রিয়। যে যেখানেই অনুষ্ঠঅন করুক না কেন তাদের অনুষ্ঠানে মিতালীর স্টেজ পারফর্ম্যান্স থাকাটাই যেন গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
মিতালী বলেন,‘ পহেলা বৈশাখের আগে স্টেজ শো’তে খুউব বেশি ব্যস্ততা ছিলো না। তবে ঈশ্বরের প্রতি অসীম কৃপা যে পহেলা বৈশাখের দিন থেকে এখন পর্যন্ত স্টেজ শোতে বেশ ব্যস্ততা রয়েছে। একজন শিল্পী হিসেবে সবার মতো আমারও স্টেজ শোতেই গান গাইতে স্বাচ্ছন্দ্যতা বেশি। কারণ দর্শক শ্রোতার সরাসরি একটা কানেকটিভিটি তৈরী হয়। আমার কাছে মনে হয় এটা একজন সঙ্গীতশিল্পীর ক্ষেত্রে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। সিলেটবাসীর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা আমার গাওয়া গানে ভীষণ ভালোবাসেন, প্রতিটি স্টেজ শোতে আমি সবার কাছ থেকে যে অনুপ্রেরণা পাই তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত। সবার কাছে আশীর্বাদ চাই আমি যেন আগামীতে আরো ভালো গান করতে পারি।’
মিতালীর সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিলো ‘চোখেতে চোখ’। গানটি লিখেছেন অভি মঈনুদ্দীন, সুরও করেছেন অভি মঈনুদ্দীন। উল্লেখ্য, মিতালী দাস বিপ্রদাস ভট্টাচার্য্য’র কাছে অর্ধযুগ ধরে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন। এছাড়াও পণ্ডিত বলরাম দাস, রানা সিনহা, হিমাদ্রী বিশ্বাসের কাছেও গানে তালিম নিয়েছেন তিনি। শেষ করেছেন বাংলাদেশ শিশু একাডেমি, শিল্পকলার কোর্সও। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আমার প্রিয় যায়’।
এছাড়াও আরো বেশকিছু গান ইউটিউবে প্রকাশিত আছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165861