বগুড়ার শাজাহানপুরে রাস্তায় অপেক্ষমান জনতার উদ্দেশ্যে বাসের ভিতর থেকেই কথা বললেন প্রধানমন্ত্রী

বগুড়ার শাজাহানপুরে রাস্তায় অপেক্ষমান জনতার উদ্দেশ্যে বাসের ভিতর থেকেই কথা বললেন প্রধানমন্ত্রী

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া থেকে পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ি যাওয়ার পথে আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা বাজারে রাস্তার পাশে অপেক্ষমান উৎসুক জনতা ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বাসের ভিতর থেকেই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় প্রধানমন্ত্রী বলেন, মায়েদের হাতে ফ্যামিলি কার্ড প্রদান এবং শিশুদের জন্য হামের টিকার ব্যবস্থা করেছে সরকার। শুধু বগুড়া নয়, সারা দেশে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন। তিনি  আরও বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।

তারেক রহমান এই পথে বাগবাড়ী যাবেন এমন সংবাদে সকাল থেকেই জালশুকা বাজার এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। উসুক জনতা প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে প্রতীক্ষায় ছিলেন। প্রধানমন্ত্রী জালশুকা বাজারে পৌঁছে উৎসুক জনতার শুভেচ্ছা গ্রহণ করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165847