বাগবাড়ীর নশিপুর-চৌকিরদহ খাল খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার : ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর নশিপুর-চৌকিরদহ খাল খননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে প্রথমবারের বগুড়া সফরে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই অংশ হিসেবে আজ সোমবার দুপুরে নিজ পৈতৃক ভূমি গাবতলী যান তিনি। সেখানে গাবতলীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন ও দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165782