বগুড়ায় ফ্যানের বক্সে মিলল ৩২শ’ পিস ইয়াবা গ্রেফতার ১

বগুড়ায় ফ্যানের বক্সে মিলল ৩২শ’ পিস ইয়াবা গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ফ্যানের বক্সে পাচারকালে পাওয়া গেছে ৩ হাজার ২০০ পিস ইয়াবা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ডিএনসি সূত্র জানায়, আজ রোববার (১৯ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স হক এন্ড কোং পেট্রোল পাম্পের সামনে শ্যামলী পরিবহনের একটি কোচে (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬০) তল্লাশি চালিয়ে যাত্র চাইমনক্য চাকমা (২২) নামে এক যাত্রীকে গ্রেফতার করে।

এসময় তার হেফাজত থেকে খালি ফ্যানের কার্টুনের মধ্যে থেকে ওই পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চাইমনক্য চাকমা (২২) কক্সবাজারের-টেকনাফের হরিকুলা গ্রামের উবায়ং চাকমার ছেলে। ধৃত আসামির বিরুদ্ধে শাহাজানপুর থানায় উপপরিদর্শক তাহিদুল আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165741