নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেল চালকদের জরিমানা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: কিশোরগঞ্জে মোটরসাইকেলে তেল নিতে এসে কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয়েছে চালকদের। গতকাল শনিবার বিকেলে পুটিমারী শ্বশ্মান বাজার এলাকায় পেট্রাল পাম্পের সামনে এ জরিমানা করা হয়।

জানা যায়, তেল নিতে আসা চালকদের কাছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কাগজপত্র দেখতে চাইলে তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- পানিয়ালপুকুর গ্রামের রুবেল, চাঁদখানার উজ্জল ও উত্তর বড়ভিটার পায়েল।

আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, পাঁচ হাজার টাকা করে ৩ জনের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165704