আপনার ফোনের স্বাস্থ্য ঠিক রাখতে যা করবেন, যা করবেন না

আপনার ফোনের স্বাস্থ্য ঠিক রাখতে যা করবেন, যা করবেন না

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজ, যোগাযোগ, বিনোদন সবকিছুতেই ফোনের ওপর নির্ভরতা বাড়ছে। কিন্তু নিয়মিত যত্ন না নিলে দ্রুতই ফোনের পারফরম্যান্স কমে যায়, ব্যাটারি নষ্ট হয় বা ডিভাইস ধীর হয়ে পড়ে। তাই ফোনের ‘স্বাস্থ্য’ ঠিক রাখা এখন খুবই গুরুত্বপূর্ণ।

যা করবেন

  • নিয়মিত সফটওয়্যার আপডেট করুন। অ্যান্ড্রয়েড বা আইওএস আপডেট শুধু নতুন ফিচারই দেয় না, বরং নিরাপত্তা ও পারফরম্যান্সও উন্নত করে। তাই আপডেট এলে দেরি না করে ইনস্টল করুন।
  • অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন। অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যা র‍্যাম ও ব্যাটারি খরচ বাড়ায়। ব্যবহার না করা অ্যাপগুলো নিয়মিত ডিলিট করুন।
  • ব্যাটারির সঠিক যত্ন নিন। ২০-৮০ শতাংশ চার্জের মধ্যে রাখার চেষ্টা করুন। রাতভর চার্জে না রাখা ভালো। অরিজিনাল চার্জার ব্যবহার করুন
  • ফোন ঠান্ডা রাখুন। অতিরিক্ত গরম ফোনের জন্য ক্ষতিকর। সরাসরি রোদে ফোন ব্যবহার করা বা ভারী গেম দীর্ঘক্ষণ খেলা থেকে বিরত থাকুন।
  • স্টোরেজ খালি রাখুন। স্টোরেজ প্রায় ফুল হয়ে গেলে ফোন স্লো হয়ে যায়। অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, ফাইল মুছে ফেলুন বা ক্লাউডে রাখুন।
  • নিরাপত্তা বজায় রাখুন। অজানা সোর্স থেকে অ্যাপ ইনস্টল না করা এবং ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করা জরুরি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165687