কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
কালবৈশাখী ঝড়ে নদী উত্তাল হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টা ৩৫ মিনিট থেকে নৌ দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

ঘাট সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ঝড়ের প্রভাবে স্রোত ও ঢেউ বেড়ে নদী উত্তাল হয়ে ওঠে। দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল আবার শুরু হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165616