খাগড়াছড়ির রামগড়ে বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

খাগড়াছড়ির রামগড়ে বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

খাগড়াছড়ির রামগড় উপজেলার কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, আগুনে বিদ্যালয়ের টিনসেট ঘরটি পুরোপুরি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/165611